সাগরপাড়া বটতলার নাম সমূলে ঘুচল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বাস টার্মিনাল অথবা রেলস্টেশনে নেমে রিকশায় উঠে সাগরপাড়া বটতলা বললে রিকশাচালককে আর কিছু বলতে হতো না। সাগরপাড়া বটতলার সেই নামটি এবার সমূলে ঘুচে গেল।
সাগরপাড়া বটতলার ফুটপাতের হোটেল ব্যবসায়ী আবুল কাশেম বলেন, একটি বটগাছের নামের কারণে সাগরপাড়ার এই মোড়ের নাম বটতলা হয়েছিল। গাছটি দুই বছর আগে ঝড়ে উপড়ে যায়। অপর পাশে আরেকটা বটগাছ ছিল। সেটিও গতকাল বৃহস্পতিবার রাজশাহী সিটি করপোরেশন রাস্তা সম্প্রসারণের জন্য কেটে ফেলে। এখন সাগরপাড়া বটতলার নাম থাকলেও আসলে কেউ কোনো বটগাছ দেখতে পাবে না।
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, গাছটি তেমন বয়সী ছিল না। এর কাষ্ঠ মূল্যও হয়নি। এ জন্য গাছটি কাটার জন্য দরপত্র আহ্বান করা হয়নি। রাস্তার দুই ধারে দুটি বটগাছ রোপণের পরিকল্পণা তাদের আছে বলে জানান প্রকৌশলী।