সাগরে উদ্ধার হওয়া নাগরিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, মালয়েশিয়ার উপকূলবর্তী সাগর থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি নাগরিকদের এক মাসের মধ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
জাতীয় পার্টির সাংসদ নুর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে আবুল হাসান মাহমুদ আলী বলেন, মালয়েশিয়ার সাগর থেকে ৭৩৮ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে।