সাগরে গোসল করতে নেমে নিখোঁজ ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারার পারকি সৈকতে গোসল করতে নেমে গতকাল শুক্রবার এক পর্যটক সাগরে ভেসে গেছেন।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা তিনটার সময় চার বন্ধু পারকি সৈকতে গোসল করছিলেন। এ সময় ভাটার টানে তাঁরা সাগরে ভেসে যান। পরে স্থানীয় লোকজন স্পিডবোট নিয়ে তিনজনকে জীবিত উদ্ধার করেন। কিন্তু চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের খাজা রোড এলাকার মোহাম্মদ শাহিনকে (২৮) খুঁজে পাওয়া যায়নি।
উদ্ধার হওয়া মোহাম্মদ শাকিব বলেন, তাঁরা ১৮ জন বন্ধু পারকি সৈকতে বেড়াতে আসেন। তাঁরা সাগরে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে।