সাগরে গোসলে নেমে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলীর সার্ফিং পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ সিলেট লিডিং বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের ছাত্র রিফাতের (২২) লাশ গতকাল রোববার উদ্ধার করা হয়েছে।বেসরকারি সংস্থা ইয়াসির লাইফ গার্ড স্টেশনের পরিচালক মো. মোস্তফা কামাল জানান, শনিবার সাড়ে ১১টায় সার্ফিং পয়েন্টে গোসল করতে নেমে রিফাতসহ পাঁচ ছাত্র নিখোঁজ হন। ডুবুরিরা এ সময় চার ছাত্রকে উদ্ধার করলেও রিফাতকে পাওয়া যায়নি। গতকাল বেলা সাড়ে ১০টায় রিফাতের লাশ জোয়ারের পানিতে নাজিরাটেক চরে ভেসে আসে। খবর পেয়ে সদর থানার পুলিশ সেখান থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের কাছে হস্তান্তরের জন্য তাঁর লাশ কক্সবাজার সদর মডেল থানায় রাখা হয়েছে।রিফাত সিলেট সদর উপজেলার তাঁতীপাড়া গ্রামের মৃত আবু আশরাফের ছেলে। শুক্রবার তাঁরা পাঁচ বন্ধু সিলেট থেকে কক্সবাজারে আসেন।