সাগরে জাল-মাছসহ দুটি ট্রলার ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে বঙ্গোপসাগর উপকূলীয় উরির চর এলাকায় সাগরে মাছ ধরার সময় জলদস্যুরা গত বৃহস্পতিবার রাতে জাল ও মাছসহ দুটি ট্রলার ছিনতাই করেছে। এ সময় তারা দুটি ট্রলারের ১৯ জন জেলেকে মারধর করে নদীতে ফেলে দেয়। জেলেরা অন্য নৌকায় উঠে রক্ষা পান।পুলিশ ও ট্রলারমালিক জানান, গত বৃহস্পতিবার সকালে সোনাগাজীর নূরুল ইসলাম মিয়া ও দুলাল মাঝির দুটি ট্রলার মাছ ধরতে ধরতে বঙ্গোপসাগরের উরির চর মোহনায় চলে যায়। সেখানে সন্ধ্যায় কোম্পানীগঞ্জের জলদস্যু টিপু বাহিনী ও সোনাগাজীর আফসার বাহিনী মিলিতভাবে দুটি ট্রলারে হামলা করে। জলদস্যুরা অস্ত্রের মুখে জাল ও মাছসহ ট্রলার দুটি ছিনতাই করে নিয়ে যায়। জালসহ দুটি ট্রলারের দাম প্রায় ১৪ লাখ টাকা।সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, বঙ্গোপসাগরের মোহনায় জলদস্যুরা জাল ও মাছসহ দুটি ট্রলার ছিনতাই এবং জেলেদের মারধর করে নদীতে ফেলে দেওয়ার কথা তিনি শুনেছেন।