সাগরে জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে জেলে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের শরণখোলা রেঞ্জ-সংলগ্ন বঙ্গোপসাগরের চালনাবয়া এলাকায় গতকাল রোববার ভোরে মালবাহী বিদেশি জাহাজের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবে এক জেলে নিখোঁজ রয়েছেন। পাথরঘাটার ওই ট্রলারের বাকি আটজন জেলেকে অপর একটি ট্রলার উদ্ধার করেছে।দুর্ঘটনাকবলিত এফবি আকাশ নামের ওই ট্রলারের জেলেদের বরাত দিয়ে বরগুনা ট্রলার মালিক সমিতির নেতারা জানান, ভোর পাঁচটার দিকে চালনাবয়া এলাকায় জেলেরা ট্রলারে করে মাছ ধরছিলেন। এ সময় মংলা বন্দরগামী একটি বিদেশি জাহাজ ট্রলারটিকে ধাক্কা দিলে মুহূর্তেই সেটি খণ্ডবিখণ্ড হয়ে ডুবে যায়। আহত জেলেরা সাগরে ভাসতে থাকলে সকাল ১০টার দিকে কলাপাড়ার মহীপুরের এফবি মারুফ নামে একটি ট্রলার আটজনকে উদ্ধার করে। তবে ট্রলারের মাঝি টিটু নিখোঁজ রয়েছেন। তাঁর বাড়ি বরগুনা সদর উপজেলার বদরখালী গ্রামে।