প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, সাগরে মাছ ধরতে গিয়ে কোনো জেলের প্রাণহানি ঘটলে তাঁর দাফন বা সৎকারের জন্য সরকারের পক্ষ থেকে ৩০ হাজার টাকা দেওয়া হবে। গতকাল বুধবার থেকে পিরোজপুরে জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।জিয়ানগর উপজেলার পারেরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আবদুল হাই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত। এতে পিরোজপুর সদর আসনের সাংসদ এ কে এম এ আউয়াল, জেলা প্রশাসক অনল চন্দ্র দাস প্রমুখ বক্তৃতা করেন। শেষে স্থানীয় কঁচা নদীতে নৌ-শোভাযাত্রা ও নৌকাবাইচের আয়োজন করা হয়।