সাগরে ট্রলার নিখোঁজ জলদস্যুদের মারধর ৯ জেলে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে জেলেদের মারধর করে মাছ ধরার ট্রলার এফবি খোয়াজ খিজির-২ নিয়ে গেছে জলদস্যুরা। এতে নয়জন জেলে আহত হয়েছেন।আহতরা হলেন মাঝি জিয়াবুল করিম (৩৫) ও নুরুল আমিন (৪০), জেলে মালেক (৫২), নেজাম উদ্দিন (৩০), রবিউল আলম (২৬), মোহাম্মদ শফি (২৫), আব্বাস (৩১), হারুন (২৫) ও ওবাইদুল করিম (২৮)। আহত জেলেদের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী জেলেদের সূত্রে জানা যায়, কুতুবদিয়া দ্বীপের পশ্চিমে সাগরের জাহাজখাড়ি নামক স্থানে বুধবার সন্ধ্যা সাতটায় ২০-২২ জন মুখোশ পরা জলদস্যু এফবি খোয়াজ খিজির-২ ট্রলারের ওপর হামলা চালায়। একপর্যায়ে ১২ জন মাঝি ও জেলেকে কোল্ডস্টোরেজে আটক করে তারা আরও তিনটি মাছ ধরার ট্রলারে ডাকাতি করে। ট্রলারের মাঝি জিয়াবুল করিম এ তথ্য জানান। কুতুবদিয়া থানার ওসি ইউসুফ সিদ্দিকী বলেন, সাগরে দস্যুতার ব্যাপারে থানায় জিডি করা হয়েছে।