সাগরে ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের আলী আকবর ফরাজীর এমভি মুজিব নামের একটি মাছ ধরার ট্রলার গতকাল শনিবার সকাল ১০টায় ভোলা ও পটুয়াখালীর মহিপুরের মধ্যবর্তী এলাকায় সাগরে ডুবে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারের ২০ জেলের মধ্যে ১৫ জেলেকে অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করলেও পাঁচজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ তিনজনের বাড়ি চরফ্যাশন উপজেলার বড় মানিকা ইউনিয়নের দক্ষিণ আইচা এবং দুজনের বাড়ি হাজারীগঞ্জ এলাকায়। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। ঢালচরের ইউপি চেয়ারম্যান আবুল কালাম পাটওয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।