সাগরে ট্রলারসহ ১০ জেলে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে তিন সপ্তাহ ধরে এফ বি ফয়সাল নামের একটি ট্রলার নিয়ে ১০ জন জেলে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় গত মঙ্গলবার সন্ধ্যায় পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ট্রলারটির মালিক রফিকুল ইসলাম এ জিডি করেন। নিখোঁজ জেলেরা হলেন ট্রলারের মাঝি আলী হোসেন, জেলে আবদুস সোবাহান ঘরামি, কবির হাওলাদার, আলমগীর মাতুব্বর, মো. কাওছার মিয়া, হাসান মিয়া, নজু মিয়া, শামিম মিয়া, আজিজুল হক ও মো. রুবেল। তাঁদের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর ও মহিপুর এলাকায়।