সাগরে দুই ট্রলার ডুবি, এক জেলে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটাসংলগ্ন লালদিয়ার চর এলাকায় গত রোববার সন্ধ্যায় বঙ্গোপসাগরে এফবি সোনা নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এতে এক জেলে নিখোঁজ হন। পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণে গত শনিবার রাতেও সাগরে আরেকটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। অপর একটি ট্রলার এসে ১৭ জেলেকে উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ও ফিরে আসা জেলেদের বরাত দিয়ে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগরের লালদিয়ার চর এলাকায় রোববার সন্ধ্যায় এফবি সোনা নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এতে ওই ট্রলারের ১০ জেলে উদ্ধার হলেও আবু আকন মাঝি নামের এক জেলে নিখোঁজ হন। তাঁর বাড়ি বরগুনার তালতলী উপজেলার নিদ্রা সখিনা গ্রামে।