সাগরে দুটি ট্রলারসহ ৪০ জেলে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের সোনার চরসংলগ্ন এলাকায় মাছ ধরার সময় ৫০টি ট্রলারে ডাকাতি হয়েছে। জলদস্যুরা জেলেদের ধরা প্রায় তিন কোটি টাকার মাছ লুট ও দুটি ট্রলারসহ কমপক্ষে ৪০ জন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে।গত মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির শিকার এফবি আল হোসেন নামের একটি ট্রলারের জেলেরা গতকাল বুধবার দুপুরে পাথরঘাটায় ফিরে এসব তথ্য জানান।জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, মঙ্গলবার সকালে সোনার চরসংলগ্ন এলাকায় মাছ ধরার সময় জলদস্যুরা জেলেদের ট্রলার বহরে হানা দেয়। তারা সন্ধ্যা পর্যন্ত ৫০টি ট্রলারের প্রায় তিন কোটি টাকার ইলিশ মাছ, জাল ও অন্যান্য সরঞ্জাম লুট করে। পরে জলদস্যুরা এফবি মা-ফাতেমা ও এফবি মহসিন আউলিয়া-৩ নামের দুটি ট্রলারসহ কমপক্ষে ৪০ জন জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়। এ সময় জলদস্যুরা নিজেদের গুলজার বাহিনীর সদস্য বলে জেলেদের কাছে পরিচয় দেয়। অপহূত জেলেদের বাড়ি বরগুনা সদর উপজেলার নলী ও পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে।