সাগরে নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলায় সাগরমোহনায় ঝড়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের লাশ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের ৫০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে একটি ডুবোচরে জেলেরা একটি ডুবন্ত ট্রলারের খোল থেকে লাশ দুটি উদ্ধার করেন।
নিহত জেলেরা হলেন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুরের আবদুল আলী (৪৫) ও পটুয়াখালীর বাউফল উপজেলার মো. সিদ্দিকুর রহমান (৩০)। তাঁরা ঢালচরের জাহাঙ্গীরের ট্রলারের মাল্লা হিসেবে মাছ ধরতেন।
ওই ট্রলারের মাঝি হুমায়ুন কবীর বলেন, রোববার সাগরমোহনার শিবচরে হঠাৎ ঝড়ে তাঁদের ট্রলার ডুবে যায়। ১১ জেলে সাঁতরে উদ্ধার হলেও দুজন নিখোঁজ ছিলেন। গতকাল ওই দুজনের লাশ পাওয়া যায়।