সাগরে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ কলেজছাত্র শামসুজ্জামান খান ইহামের (২৪) লাশ চার দিন পর গতকাল সোমবার দুপুরে মহেশখালী চ্যানেল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পরে পুলিশ শামসুজ্জামানের লাশ তাঁর মামা ফজলুল হকের কাছে হস্তান্তর করে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঢাকার তেজগাঁও স্টেশন রোডের রুহুল আমিন খানের একমাত্র ছেলে শামসুজ্জামান খান গত বৃহস্পতিবার তাঁর মামার সঙ্গে কক্সবাজারে বেড়াতে আসেন। শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে সমুদ্রে গোসল করতে গিয়ে স্রোতের টানে তিনি নিখোঁজ হন। গতকাল দুপুরে মহেশখালী চ্যানেলের চরপাড়া এলাকায় তাঁর লাশ আটকা পড়ে।