সাগরে নয় ক্রু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোস্টগার্ডের সদস্যরা গত শুক্রবার গভীর রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকা থেকে ভাসমান অবস্থায় নয়জন ক্রুকে উদ্ধার করেন। কোস্টগার্ডের টহল জাহাজ সিজিএস তৌহিদ হাতিয়া থেকে চট্টগ্রামে আসা এমবি আয়েশা নামের পাথর বহনকারী একটি ট্রলারের ওই ক্রুদের উদ্ধার করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, কালবৈশাখীর কবলে পড়ে পাথরবাহী ট্রলারটি সাগরে ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ডের টহল জাহাজ সিজিএস তৌহিদ ওই এলাকায় যায় এবং ভাসমান অবস্থায় ক্রুদের উদ্ধার করে।তাঁদের নাম আলগমীর হোসেন (২৫), সুমন হোসেন (২০), মো. আবদুল করিম (২৬), মো. জামসেদ (২০), মো. হাকিম (২৫), মো. সাদ্দাম (২১), মো. মিয়া (২২), মো. রিপন (২৫) ও মো. সিদ্দিক উল্লাহ (৩০)। উদ্ধারের পর ক্রুদের ট্রলারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।