সাগরে পড়ার পর বিদেশি নাবিককে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত একটি বাতিল (স্ক্র্যাপ) জাহাজে ওঠার সময় গতকাল বুধবার দুপুরে এক বিদেশি নাবিক সাগরে পড়ে যান। টানা চার ঘণ্টা সাগরে ভেসে থাকার পর একটি মাছ ধরার ট্রলারের সাহায্যে তাঁকে উদ্ধার করা হয়। জাহাজ কোম্পানি সূত্রে জানা গেছে, দুর্ঘটনার শিকার কাজী ইমতিয়াজ ইসলাম ভারতীয় নাগরিক। দুপুরে দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পর বিকেল পৌনে চারটার দিকে এফবি দুলাল নামের একটি মাছ ধরার ট্রলারে উঠতে সক্ষম হন তিনি। বিকেলে নগরের একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।