সাগরে ভাসছিলেন ১৪ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। ছবি: সংগৃহীত
১৪ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। ছবি: সংগৃহীত

ট্রলার বিকল হয়ে সাগরে ভাসতে থাকা ১৪ বাংলাদেশিকে উদ্ধার করেছেন ভারতীয় মৎস্যজীবীরা। তাঁদের ঠাঁই হয়েছিল পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দীঘা সমুদ্রবন্দরে। আইনি জটিলতা কাটিয়ে ওই ১৪ জেলেকে শুক্রবার ফেরত পাঠানো হচ্ছে।

গত ১৬ নভেম্বর গভীর সমুদ্রে মাছ গিয়ে ট্রলার এমভি চম্পা আক্তার বিকল হয়। ট্রলারটি টানা পাঁচ দিন সমুদ্রে ভেসে ছিল। ট্রলারটিতে থাকা খাবার শেষ হয়ে যায়। ভারতীয় একটি ট্রলার উপকূলরক্ষী বাহিনীর সহায়তায় তাঁদের উদ্ধার করে দীঘার সমুদ্রবন্দরে নিয়ে যায়। দীঘার পুলিশকে তাদের পরিচয় নিশ্চিত হয়। পুলিশ মানবিক কারণে তাঁদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য অস্থায়ীভাবে থাকার অনুমতি দেয়। দীর্ঘ তিন মাস পর আইনি জটিলতা কাটিয়ে তাঁদের ফেরত পাঠানোর সম্মতি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

পূর্ব মেদিনীপুরের কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু জানান, বিষয়টি তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। দীর্ঘদিন অনুমতি না আসায় তাঁদের পাঠানো যায়নি। এবার অনুমতি পাওয়া গেছে। শুক্রবার ওই ১৪ জনকে হেমনগর নৌ সীমান্ত দিয়ে পাঠানো হবে। তাঁদের ট্রলারটি ফেরত দেওয়া হবে।