সাগরে ভাসছে লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের জেটিসংলগ্ন এলাকায় সাগরে গত দুদিন ধরে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ ভাসছে। স্থানীয় লোকজন এ কথা জানিয়েছেন।
সেন্ট মার্টিনের দক্ষিণপাড়ার বাসিন্দা নবী হোসেন প্রথম আলোকে বলেন, গত সোমবার সকাল থেকে জেটির পূর্ব পাশে সাগরে অজ্ঞাতনামা এক পুরুষের লাশ ভাসছে বলে তিনি লোকজনের কাছে শুনতে পান। গতকাল মঙ্গলবার দুপুরে জেটি এলাকায় গিয়ে তিনি লাশটি ভাসতে দেখেন।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধারের জন্য গতকাল সকালে কয়েক ব্যক্তিকে পাঠানো হয়। কিন্তু এরই মধ্যে লাশটি আবার ভেসে যাওয়ায় উদ্ধার করা সম্ভব হয়নি।
সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির এএসআই মোহাম্মদ সালাম বলেন, জেটিসংলগ্ন সাগরে একটি লাশ ভাসছে বলে তাঁরা শুনেছেন। তীরে ভেসে এলে লাশটি উদ্ধার করা হবে।