সাগরে ভেসে যাওয়ার সময় দম্পতি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গতকাল শনিবার গোসলে নেমে স্রোতে ভেসে যাওয়ার সময় এক দম্পতিকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া দম্পতি হলেন রাজধানীর ওয়ারীর সাইদুল রহমান (৪৩) ও তাঁর স্ত্রী শিউলী রহমান (২৮)। গত বৃহস্পতিবার তাঁরা ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে আসেন।
সমুদ্রে গোসলে নেমে স্রোতের টানে ভেসে যাওয়া পর্যটকদের উদ্ধার তৎপরতায় নিয়োজিত বেসরকারি সংস্থা ইয়াছির লাইফগার্ড স্টেশনের পরিচালক মোস্তফা কামাল বলেন, গতকাল বেলা ১১টার দিকে ওই দম্পতি সমুদ্রের লাবণী পয়েন্টে গোসলে নামেন। এ সময় সাগরে ভাটা চলছিল। হঠাৎ একটি ঢেউ ধাক্কা দিলে তাঁরা দুজন ছিটকে পড়েন ও গভীর সাগরের দিকে ভেসে যেতে থাকেন। এ সময় লাইফগার্ড স্টেশনের ছয়জন ডুবুরি তাঁদের উদ্ধার করেন।
মোস্তফা কামাল বলেন, অনেকে জোয়ারভাটার হিসাব না করে সাগরে গোসলে নেমে বিপদে পড়ছেন।