সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু, চলবে ২৩ জুলাই পর্যন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রলার
ফাইল ছবি

মৎস্য সম্পদের সুরক্ষা ও মাছের বংশবিস্তারে সাগরে মাছ ধরা আজ ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। সাগরে মাছ ধরার ওপর এই নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

এ নিষেধাজ্ঞায় দুশ্চিন্তায় পড়েছেন উপকূলীয় অঞ্চলে বসবাস করা জেলেরা। তাঁরা বলছেন, করোনাকালে তাঁদের রোজগারের পথ বন্ধ হওয়ায় তাঁরা কী করবেন ভেবে পাচ্ছেন না।

এদিকে নিষেধাজ্ঞার খবর পেয়ে ইতিমধ্যে অর্ধশতাধিক মাছ ধরার ট্রলার গভীর সমুদ্র থেকে তীরে ফিরছে। এখনো তীরে ফিরতে পারেননি অনেক জেলে।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, নিষেধাজ্ঞা সফল করার জন্য উপজেলা পর্যায়ে জেলেদের নিয়ে সচেতনতামূলক সভা–সেমিনার করা হচ্ছে। নিষেধাজ্ঞাকালীন জেলেদের সহায়তার চাল বিতরণ করা হবে। প্রথম ধাপের চাল এই মাসের মধ্যে জেলেদের হাতে তুলে দেওয়া হবে। নিষেধাজ্ঞা সফল করতে প্রচার চালানো হচ্ছে।

বরগুনার পাথরঘাটা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, গরিব জেলেদের রুটি-রুজির বিষয় বিবেচনা করে নিষেধাজ্ঞার পুনর্বিবেচনার জন্য তাঁরা দাবি জানিয়েছেন।