সাগরে যাত্রীবাহী নৌকাডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় যাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে বঙ্গোপসাগরে খুদিয়ারটেক চ্যানেলে নৌকাটি ডুবে যায়। কোস্টগার্ড ও পুলিশের ভাষ্য, ৩৮ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। অনেকে নিখোঁজ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, গতকাল রাত ১১টার দিকে চট্টগ্রামের মাঝির ঘাট থেকে ৬০-৭০ জন যাত্রী নিয়ে নৌকাটি রওনা দেয়। উদ্ধার হওয়া ৩৮ জনের মধ্যে কুতুবদিয়া থানায় ৩১ জন ও মহেশখালী থানায় সাতজন আছেন। এঁদের মধ্যে সাতজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

পুলিশ জানায়, নৌকাটি মালয়েশিয়ার দিকে যাচ্ছিল। নৌকাটির ৩০ জনের মতো আরোহী নিখোঁজ রয়েছেন।