সাগরে লোহাসহ দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে প্রায় এক হাজার কেজি পুরোনো লোহাসহ দুই ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। গত সোমবার দিবাগত রাতে আটক হওয়া দুই ব্যক্তি হলেন মাহমুদ হোসেন ও মো. মনির। তাঁরা আনোয়ারা থানার বাসিন্দা।কোস্টগার্ড জানায়, বহির্নোঙরের ‘এ’ এলাকায় একটি ইঞ্জিনচালিত নৌকা দেখতে পান টহল দলের সদস্যরা। পরে নৌকাটি ধাওয়া করে সেখান থেকে লোহাসহ দুজনকে আটক করা হয়।