সাগরে ১০ ট্রলারে লুটপাট, ১৭ জেলেকে অপহরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের শরণখোলা উপজেলায় সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের পক্ষীদিয়া এলাকায় সোমবার রাতে জলদস্যুরা কমপক্ষে ১০টি ট্রলারে লুটপাট চালিয়ে প্রায় ১৫ লাখ টাকার জাল, মাছ ও জ্বালানি লুট করেছে। এ সময় জলদস্যুরা একটি ট্রলার ছিনতাই এবং অন্তত ১৭ জন জেলেকে অপহরণ করেছে। ভুক্তভোগী জেলেরা গতকাল মঙ্গলবার পাথরঘাটায় ফিরে এসে জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে সুন্দরবনের সুপতি রেঞ্জের কাছে পক্ষীদিয়া এলাকা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার সময় সশস্ত্র জলদস্যুরা তাঁদের ওপর হামলা চালায়। এ সময় তারা অন্তত ১০টি ট্রলারে লুটপাট চালায়। রাত দুটা পর্যন্ত জলদস্যুরা ট্রলারগুলোয় লুটপাট শেষে ১৭ জন জেলেকে অপহরণ করে সুন্দরবনের গহীনে নিয়ে যায়।