সাগরে ৩ নম্বর সতর্কসংকেত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চরণশীল মেঘমালার কারণে দেশের তিন সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটায় এ সতর্ক বার্তা জারি করা হয়। পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য দেখা দিয়েছে। এতে বন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়।