সাগরের গ্যাস রপ্তানি চুক্তি বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরের গ্যাস রপ্তানি চুক্তি বাতিল করার দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। গতকাল মঙ্গলবার জাতীয় কমিটির এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।কমিটি আহূত আগামী ৩ জুলাইয়ের হরতাল সফল করার লক্ষ্যে গতকাল রাজধানীর পুরানা পল্টন মোড়ে সমাবেশ এবং সেখান থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়।এতে বক্তারা প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, নিজেদের দেশপ্রেমিক প্রমাণ করতে হলে জাতীয় সংসদে ‘খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ আইন’ পাস ও বাস্তবায়ন এবং বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্লকের চুক্তি বাতিল করতে হবে। বিজ্ঞপ্তি।