সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাঘাটা পাইলট উচ্চবিদ্যালয়ের ১৯৭১-৭২ ব্যাচের ছাত্রছাত্রীদের পুনর্মিলনী উপলক্ষে গত শনিবার বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়। পরে বিদ্যালয়ের মাঠে জীবন ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা অনুষ্ঠানের আযোজন করা হয়।দ্বিজেন্দ্রনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবীন শিক্ষক আজিজার রহমান, গাইবান্ধা-৫ আসনের সাংসদ ফজলে রাব্বি মিয়া, রোস্তম আলী, আফতাব উদ্দিন, দেলেওয়ার হোসেন, নুরুল ইসলাম প্রমুখ। পরে গুণীজন সম্মাননা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।