সাঘাটায় নদী ভাঙন রোধে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গাইবান্ধার সাঘাটা উপজেলার চন্দনপাট গ্রামের কাটাখালী নদীর তীরে গতকাল মানববন্ধন করা হয় l  ছবি:  প্রথম আলো
ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গাইবান্ধার সাঘাটা উপজেলার চন্দনপাট গ্রামের কাটাখালী নদীর তীরে গতকাল মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো

গাইবান্ধার সাঘাটা উপজেলার চন্দনপাট গ্রামের কাটাখালী নদীর তীরে গতকাল সোমবার মানববন্ধন হয়েছে। নদীর গতিপথ পরিবর্তন ও ভাঙনরোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে চন্দনপাট গ্রাম নদীভাঙন রক্ষা কমিটি এ কর্মসূচির আয়োজন করে।
এলাকার কয়েকজন ও চন্দনপাট গ্রাম নদীভাঙন রক্ষা কমিটি সূত্রে জানা গেছে, দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত মানববন্ধন হয়। এতে শিক্ষক, ছাত্র, ব্যবসায়ী, কৃষক, নারীসহ এলাকার শতাধিক লোক অংশ নেন। এ সময় বক্তব্য দেন ওই কমিটির সাধারণ সম্পাদক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সদস্য আশরাফ হোসেন, গোলাম হোসেন, আমজাদ হোসেন প্রমুখ।