সাঙ্গু নদ থেকে কাঠ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের সাঙ্গু নদ থেকে গত মঙ্গল ও বুধবার প্রায় এক হাজার ঘনফুট চম্পাফুল ও চাঁপালিশ কাঠ উদ্ধার করা হয়েছে। অবৈধভাবে একটি চক্র এ কাঠ পাচারের চেষ্টা করেছিল।স্থানীয়রা জানান, বন বিভাগ সাঙ্গু নদের ক্যাচিংঘাটা এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে একটি বাঁশের ভেলা থেকে প্রায় ৯০০ ঘনফুট চম্পাফুল ও চাঁপালিশগাছের কাঠ উদ্ধার করে। বুধবার সকালে নদের তলদেশে লোক নামিয়ে আরও ১০০ ঘনফুট কাঠ উদ্ধার করা হয়।বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আর এস এম মুনিরুল ইসলাম জানান, প্রায় এক হাজার ঘনফুট উদ্ধার করা কাঠের ৯০ শতাংশ চম্পাফুল ও ১০ শতাংশ চাঁপালিশগাছের।