সাঙ্গু নদের পানিতে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্র নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানে সাঙ্গু নদের পানিতে ডুবে গতকাল শুক্রবার চতুর্থ শ্রেণিতে পড়ুয়া হাঁই হাঁই নামের এক শিশু নিখোঁজ হয়েছে।
জেলা শহরের পুরোনো ফেরিঘাট এলাকায় দুপুরে বন্ধুদের সঙ্গে পানিতে খেলার সময় নদের স্রোতের টানে গভীরে যাওয়ার পর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পরিবারের লোকজন জানিয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুস সাত্তার মণ্ডল বলেন, চট্টগ্রাম থেকে ডুবুরি নিয়ে এসে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। কিন্তু সন্ধ্যা সাতটা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিখোঁজ হাঁই হাঁই বান্দরবান আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ে। সে বিজিবির অবসরপ্রাপ্ত কর্নেল উকান থিন মারমার ছোট ভাই সাইনঞোয়াই বাটিং মারমার ছেলে। তাদের বাড়ি জেলা শহরের মধ্যমপাড়ায়।