সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার চারজন মাদকসেবীর প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান এ সাজা দেন। সাজা পাওয়া ব্যক্তিরা হলেন শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়ার ফারুক হোসেন, সাইরুদ্দি, জাহাঙ্গীর হোসেন ও জগন্নাথপাড়ার রঞ্জন প্রাং। পরে তাঁদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। শেরপুর থানার এসআই হাফিজুর রহমান বলেন, নিজ এলাকায় হেরোইন সেবনকালে তাঁদের আটক করা হয়। শেরপুর (বগুড়া) প্রতিনিধি