সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আটক ১২ জনকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। ইউএনও এ কে এম সরোয়ার জাহান এ সাজার রায় দেন। থানার ওসি আলী আহমেদ হাশমী জানান, মাদক বিক্রি, সেবন ও জুয়া খেলার অভিযোগে তাঁদের আটক করা হয়। পরে রোববার বিকেল থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত তিন দফায় তাঁদের আদালতে হাজির করা হয়।  শেরপুর (বগুড়া) প্রতিনিধি