প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে মাদক সেবন ও জুয়া খেলার অপরাধে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে গতকাল মঙ্গলবারই তাঁদের কারাগারে পাঠানো হয়। ইউএনও এ কে এম সরোয়ার জাহান এই সাজা দেন। মাদকসেবী দুজনের মধ্যে একজনকে এক বছর ও অপরজনকে ছয় মাস এবং জুয়া খেলায় অংশ নেওয়া তিনজনের প্রত্যেককে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।