সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করেছে এক কলেজছাত্র (১৭)। গতকাল বৃহস্পতিবার ওই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ওই ছাত্রকে তিন মাসের সাজা দিয়েছেন। অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম রাজিব আহসান গতকাল বিকেলে এই আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় একটি কলেজের প্রথম বর্ষের ওই ছাত্র বৃহস্পতিবার সকালে পাশের ওই বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে এক ছাত্রীকে যৌন হয়রানি করে। খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষকেরা তাকে আমতলা ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেন। বিকেলে আদালত ছেলেটিকে ওই সাজা দেন। তাকে কিশোর উন্নয়ন কেন্দ্র, যশোরে পাঠানো হয়েছে।