প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে মাদক সেবনের অপরাধে পাঁচ মাদকসেবীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরুজুল ইসলাম এই আদালত পরিচালনা করেন। সাজা দেওয়ার পর তাঁদের বগুড়া কারাগারে পাঠানো হয়। এ পাঁচজন হলেন শহরের উলিপুরপাড়ার ফরহাদ হোসেন (৩৯), উত্তর সাহাপাড়ার সাগর শেখ (২২), শ্রীরামপুর পাড়ার সুজা কুমার (৩০), ঘোষপাড়ার আবু রায়হান (৩২) ও রঞ্জু মিয়া (৩০)। থানা-পুলিশের এসআই উদ্দিন বলেন, গতকাল বেলা সাড়ে ১১টায় শহরের কলেজ রোড এলাকায় একটি ঘরে ওই পাঁচজন একত্রে হেরোইন সেবনকালে গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের আটক করা হয়।