প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ পৌর এলাকার শাহেদ নগর ব্যাপারীপাড়ায় চুরির ঘটনায় দুজনকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। গতকাল শুক্রবার সদর উপজেলার ইউএনও ব্রেনজং চাম্বুগং এই দণ্ড দেন। সদর থানার উপপরিদর্শক (এএসআই) আনিসুর রহমান বলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ভেতর এক দোকানে চুরি করার সময় এলাকাবাসী সাগর মিয়া (৩৫) এবং শাহেদ নগর ব্যাপারীপাড়া জামে মসজিদে জুমার নামাজের সময় চেয়ার চুরির অভিযোগে শরিফুল ইসলাম (২৭) নামের এক যুবককে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের সাজা দেন।