সাজা ও জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাঁজা রাখা ও সরকারি গাছ কাটার দায়ে ফরিদপুরের সালথা উপজেলায় দুই ব্যক্তিকে সাজা প্রদান ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বাস রাসেল হোসেন গতকাল বুধবার নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই পুড়িয়া গাঁজা রাখার দায়ে মোহামঞ্চদ আলী ওরফে কার্তিক বিশ্বাসকে (৪২) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই আদালত সরকারি গাছ কাটার দায়ে আক্তার মোল্লা (৫২) নামের এক ব্যক্তিকে আট হাজার টাকা জরিমানা করেন। ফরিদপুর অফিস