প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সাজা কার্যকরের দাবিতে লাল পতাকা উড়িয়ে মিছিল করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমান্ড কাউন্সিল। গতকাল শনিবার সকালে নগরের কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়। পরে সেটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী। জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সালাউদ্দিন পারভেজের সঞ্চালনায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মন্তাজ মিয়া, ইর্শাদ আলী, আবদুল কাদির প্রমুখ।