সাজা পাওয়া আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় তোতা মিয়া (৩৮) নামের এক বছরের সাজা পাওয়া আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে কালিয়া ঘোনারচালা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে ধরা হয়। গতকাল সোমবার সকালে তাঁকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। থানা-পুলিশ সূত্রে জানা যায়, ২০১৫ সালে স্ত্রী রোজিনা বাদী হয়ে তোতাকে আসামি করে সখীপুর পারিবারিক আদালতে মামলা করেন। আদালত তাঁকে এ বছরের জানুয়ারিতে এক বছরের সাজা দেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, গোপন সূত্রে খবর পেয়ে তোতা মিয়াকে গ্রেপ্তার করা হয়।