সাজা পাওয়া তিন নেতার ছেলেদের মুক্তির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত বিএনপি ও জামায়াতের তিন নেতার তিন ছেলেকে অবিলম্বে মুক্তি দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠনটি গত বুধবার তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে। এতে বলা হয়, বাংলাদেশে সন্ত্রাস দমনের নামে বিরোধী রাজনীতিক ও সমালোচকদের ওপর সরকারের অব্যাহত নিপীড়নের বিরুদ্ধে দাতা দেশ ও সন্ত্রাস দমনবিষয়ক অংশীদারদের সোচ্চার হওয়া উচিত।
এইচআরডব্লিউ বলে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেমের ছেলে মীর আহমেদ বিন কাসেম এবং কারাদণ্ডপ্রাপ্ত ও পরে কারাগারে মারা যাওয়া জামায়াত নেতা গোলাম আযমের ছেলে আমান আজমীকে বিচার বিভাগীয় পরোয়ানা বা আনুষ্ঠানিক অভিযোগ ছাড়া গ্রেপ্তার করা হয়। আইনানুযায়ী আদালতের সামনে তাঁদের হাজির করা হয়নি। পরিবার বা আইনজীবীদের দেখা করতে দেওয়া হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করে নিয়ে গেছেন বলে প্রত্যক্ষদর্শীরা গ্রহণযোগ্য বক্তব্য দিলেও সরকার তাঁদের হেফাজতে রাখার কথা অস্বীকার করেছে।