সাজা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির মামলায় জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর সাজার রায় বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নিম্ন আদালতের সাজার রায়ের বিরুদ্ধে তাঁর আপিল মঞ্জুর করে এ রায় দেন। আদালতে তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম। তিনি প্রথম আলোকে বলেন, মামলায় অভিযোগের উপাদান না থাকায় হাইকোর্ট বিচারিক আদালতের সাজার রায় বাতিল ঘোষণা করেছেন।