সাজা ভোগের পর তিন শিশুকে ফেরত পাঠিয়েছে বিএসএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্ট দিয়ে গতকাল শনিবার বাংলাদেশি তিন শিশুকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতে অবৈধ অনুপ্রবেশের পর নিরাপত্তা হেফাজতে (সেফ হোমে) তিন বছর সাজাভোগের পর তাদের দেশে পাঠানো হয়। দামুড়হুদা থানা পুলিশ তাদের গ্রহণ করে।
ওই তিন শিশু হচ্ছে যশোর শহরের মুড়লী কাহেরপাড়ার রাজু মণ্ডলের ছেলে বিপ্লব মণ্ডল (১৬) ও কোতোয়ালি থানার রায়পুর রেলগেট এলাকার কেয়াম মণ্ডলের ছেলে সোহেল রানা (১২) এবং মাগুরার মহম্মদপুর উপজেলার নারেনদিয়া গ্রামের আবদুস সামাদের ছেলে নুর ইসলাম (১৪)।
বেলা ১১টার দিকে তিন শিশুকে হস্তান্তরকালে বিএসএফের উপপরিদর্শক (এসআই) রাজেন্দ্র প্রসাদ এবং বাংলাদেশের পক্ষে দামুড়হুদা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।