সাজানো নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন ঘটিয়েছে। এটি সরকারের সাজানো নাটক, তা মানুষ ভালোই জানেন। গতকাল বৃহস্পতিবার লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে শহরের মিশন মোড় চত্বরে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফজলুল হক সরকার। বক্তব্য দেন জেলা বিএনপির সম্পাদক হাফিজুর রহমান, সদর উপজেলা বিএনপির সম্পাদক মমিনুল হক, জেলা বিএনপির প্রচার সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।