সাজানো নির্বাচনের মাধ্যমে একদলীয় শাসন চায় সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী বলেছে, বিরোধী দলের সব নেতা-কর্মীকে জেলে আবদ্ধ করে সরকার সাজানো নির্বাচনের মাধ্যমে দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চায়। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ কথা বলেন। তিনি বলেন, সরকারের এ আশা কখনো পূরণ হবে না।বিবৃতিতে অভিযোগ করা হয়, ৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিন সারা দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ বাহিনীকে দিয়ে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। গতকাল জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৫৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হন বলে বিবৃতিতে দাবি করা হয়।বিবৃতিতে গণগ্রেপ্তার, গণহত্যা, গণনির্যাতন বন্ধ করে দেলাওয়ার হোসাইন সাঈদীসহ আটক বিরোধী দলের সব নেতা-কর্মী, আলেম-ওলামার মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।