প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক মামলায় সাজা পাওয়া পলাতক এক আসামিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলা থেকে ২০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে অভিযান চালিয়ে উপজেলার কাইচাইল ইউনিয়নের কান্দিগ্রাম থেকে ফারুক হোসেনকে (৩২) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। সে ওই ইউনিয়নের উত্তরকান্দি গ্রামের বাসিন্দা। নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত দত্ত বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। ফারুক হোসেন একটি মাদক মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এত দিন সে পলাতক ছিল। তাঁকে আদালতে সোপর্দ করা হবে।