সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদরের বাসস্ট্যান্ডে একটি ঢাকাগামী বাস থেকে পুলিশ গত বুধবার রাত ১০টার দিকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম লাল্টু রহমান। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী জানান, গ্রেপ্তার করা লাল্টু রহমান একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে করা একটি মামলায় তাঁর অনুপস্থিতিতে আদালত ২০০৯ সালে তাঁকে ২০ বছরের কারাদণ্ড দেন।