সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল বুধবার ভোররাত পাঁচটার দিকে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ফায়সাল ওরফে কালা মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। সে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের নাইক্ষ্যংখালীর দুদু মিয়ার ছেলে। পুলিশ সূত্র জানায়, গতকাল ভোররাতে থানা-পুলিশের উপপরিদর্শক সানাউল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের নাইক্ষ্যংখালী এলাকায় দুদু মিয়ার বাড়িতে অভিযান চালায়।