সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা থানা-পুলিশ গত শনিবার রাতে গলাচিপা পৌরসভার চৌরাস্তা এলাকা থেকে মনিরুল ইসলাম নামের (৩০) মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, মনিরুল ২০১২ সালের ৩১ মে ফেনসিডিলের একটি চালানসহ বরিশাল বিমানবন্দর থানা-পুলিশের হাতে গ্রেপ্তার হন। পরে জামিনে মুক্তি পাওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। পরবর্তী সময়ে বরিশাল জেলা ও দায়রা জজ আদালত মনিরুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।