প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি রবিউল শেখকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে টুঙ্গিপাড়া উপজেলার গহরডাঙ্গা চৌরঙ্গি ফেরিঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা গেছে, রবিউল টুঙ্গিপাড়ার গহরডাঙ্গা মহল্লার বাসিন্দা। ২০১৩ সালে দায়ের করা একটি মাদক মামলায় গত দেড় মাস আগে তাঁকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। টুঙ্গিপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুখ আলম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রবিউলকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।