প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর বাজার থেকে গতকাল সোমবার ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি এনামুল শেখকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। এনামুল উপজেলার চর রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। থানার এসআই এনায়েত হোসেন জানান, ২০০৪ সালে এনামুলকে বাগেরহাটের মংলা থানা-পুলিশ গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে এনামুল তাঁর কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে তাঁর বাড়ি থেকে পাঁচটি পাইপগান উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নাজিরপুর থানায় দায়ের করা অস্ত্র মামলায় ২০১৫ সালের ১৯ এপ্রিল পিরোজপুরের বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক এনামুলকে ১৭ বছরের কারাদণ্ড দেন।