সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মাঝেরপুল এলাকা থেকে গতকাল বুধবার পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি চান মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। চান মিয়া উপজেলার দেবীপুর গ্রামের বাসিন্দা। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ২০১১ সালে মঠবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে চান মিয়ার বিরুদ্ধে একটি মামলা হয়। ওই মামলায় ২০১৫ সালে আদালতের বিচারক চান মিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।